যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের মালিকানাধীন প্রমোদতরি ‘নর্ড’। প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের এই বিশাল ইয়টটি গত রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাট বন্দরে নোঙর করে। খবর বিবিসির।শিপিং ডেটা অনুযায়ী, ৪৬৫ ফুট দৈর্ঘ্যের এই প্রমোদতরি গত শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১৪:০০টায় দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে। শনিবার সকালে এটি অত্যন্ত কড়া পাহারায় থাকা হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই পথ দিয়ে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ। যেখানে আগে দৈনিক গড়ে ১৪০টি জাহাজ চলত, সেখানে বর্তমানে হাতেগোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজ যাতায়াতের অনুমতি পাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিলাসতরী কীভাবে যাওয়ার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।স্টিল ব্যবসায়ী আলেক্সি মোর্দাসোভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যদিও নর্ড-এর মালিক হিসেবে তার নাম সরাসরি নেই, তবে ২০২৫ সালের রেকর্ড অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ ফার্মের নামে নিবন্ধিত।রাশিয়া ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কই এই চলাচলের মূল চাবিকাঠি বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালে দেশ দুটির মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির চুক্তির পর এই সম্পর্ক আরও জোরালো হয়েছে।প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ইয়টগুলোর অন্যতম এই ‘নর্ড’-এ রয়েছে ২০টি স্টেরুম বা বিলাসবহুল শয়নকক্ষ, সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি ব্যক্তিগত সাবমেরিন। বর্তমানে এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সকাল থেকে সড়কে যান Read more

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল Read more

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে Read more

ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানে থাকা স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল Read more

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। এনবিসি নিউজকে চারটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে Read more

আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী
আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন