গাজীপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। এ ঘটনায় আশপাশে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুর নগরের ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত রোওয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা এ কর্মসূচি শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।শ্রমিকদের অভিযোগ, গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও বারবার সময়ক্ষেপণ করছে। সকালে কাজে গিয়ে তারা জানতে পারেন, কারখানা অন্য মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এ অবস্থায় বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগরা এলাকার রোওয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল ৯টায় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা পুনরায় কারখানার ভেতরে অবস্থান নেন।গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসপি) আল মামুন শিকদার ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করলেও বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় Read more

ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার
ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গলা ও হাতের কবজি কাটা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন