সারাদেশের বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট বা উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারির মাত্র একদিন পরই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এক যুবকের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে কোনো বাধা ছাড়াই ওই যুবক বিমানবন্দরের সংরক্ষিত এপ্রোন এলাকায় পৌঁছে যান।আটক যুবকের নাম জান্নাতুল ফেরদৌস (২২)। তার বাড়ি মেহেরপুর জেলায় বলে জানা গেছে।বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৬টা ২১ মিনিটে জান্নাতুল ফেরদৌস অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে তিনি সরাসরি রানওয়ের কাছাকাছি এপ্রোন এলাকায় চলে যান। পরে তাকে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেছেন, তিনি তার মামাকে রিসিভ করতে বিমানবন্দরে এসেছিলেন। বিমান অবতরণ করতে দেরি হওয়ায় কৌতূহলবশত বিমান দেখতে তিনি কোনো বাধা ছাড়াই ভেতরে ঢুকে পড়েন।শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “যুবকটি অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে প্রবেশ করে এপ্রোন এলাকা পর্যন্ত চলে গিয়েছিলেন। তাকে নিরাপত্তাকর্মীরা আটক করেছেন এবং বর্তমানে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।”দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় গত সোমবার (২৭ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। এর প্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি জোরদার করার দাবি করলেও, এই অনুপ্রবেশের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ত্রুটি সামনে নিয়ে এসেছে।বিশেষ করে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে একজন সাধারণ নাগরিক কীভাবে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে রানওয়ে পর্যন্ত পৌঁছালেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বর্তমানে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো Read more

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ ভারত: মোদি
চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ ভারত: মোদি

দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গিয়ে ভারত-চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের Read more

মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!
মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর Read more

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার
সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের নিষ্ঠুরতা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক অভিযানে শত শত ফাঁদ উদ্ধার হলেও শিকারি চক্রের Read more

জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন