সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন, বাকি ছয়জনের হামের উপসর্গে মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৬২ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭-এ। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৩ জন।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৯ হাজার ৯৯১ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারান্দিয়া ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা অসম্ভব, অভিযোগ ভুক্তভোগীদের
নারান্দিয়া ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা অসম্ভব, অভিযোগ ভুক্তভোগীদের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজসহ অন্যান্য সেবা। এ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেকে এ Read more

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান
হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ যে গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পরিবাহিত হয়, সেই কৌশলগত 'হরমুজ প্রণালি' দিয়ে যাতায়াতকারী Read more

পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’
পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’

নিরাপত্তা শঙ্কায় ভারতের নয়াদিল্লি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত, আর উপদেষ্টা পরিষদ ও পুলিশের Read more

মানুষের কল্যাণে যাকাত: কাজী রিয়াজ রহমানের হাত ধরে পরিবর্তনের গল্প
মানুষের কল্যাণে যাকাত: কাজী রিয়াজ রহমানের হাত ধরে পরিবর্তনের গল্প

পবিত্র যাকাত কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের এক শক্তিশালী হাতিয়ার—এই বিশ্বাসকে বাস্তবে রূপান্তর করছেন Read more

জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীতে কর বাড়িয়ে জন্মহার বাড়াতে চায় চীন
জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীতে কর বাড়িয়ে জন্মহার বাড়াতে চায় চীন

কনডমসহ জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত সামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করে জন্মহার বাড়ানোর চেষ্টা করছে চীন। তবে কর অব্যাহতি দেওয়া Read more

অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে কুমিল্লায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন