নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে কুমিল্লায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার। অভিযানকালে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, কুমিল্লা সিটি করপোরেশনের সদর দক্ষিণ থানাধীন রাজাপাড়া উত্তর চৌমুহনীর হোসেন এন্টারপ্রাইজকে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এই প্রতিষ্ঠানে পাওয়া ৪৮ লিটার অকটেন উপস্থিত ক্রেতাদের (ক্রেতা প্রতি সর্বোচ্চ দুই লিটার) মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।এছাড়াও অভিযানে অপর একটি প্রতিষ্ঠানকে গোপনীয় স্থানে (বাসা) জ্বালানি তেল মজুদ সংক্রান্ত অভিযোগ তদন্ত বা স্থান পরিদর্শনে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়ে বাধা প্রদান এবং অসহযোগিতা করায় পেট্রোলিয়াম আইন,২০১৬ অনুযায়ী ২০(২) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযুক্ত ব্যক্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে লাইসেন্স ব্যতীত দাহ্য পেট্রোলিয়াম পণ্য (পেট্রোল/ডিজেল/অকটেন) অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয় করে আসছিলেন। এছাড়াও অননুমোদিত পাত্রে উক্ত পণ্য বিক্রয় করছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। জ্বালানি তেলের অননুমোদিত মজুদ ও কালোবাজারি প্রতিরোধে তথা ভোক্তা অধিকার সংরক্ষণে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা
নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ Read more

জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে
জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি মদ্যপানে নৃত্যে মেতে ওঠা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার ভিডিও Read more

মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন
মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে অভিযান চালিয়ে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক Read more

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে Read more

গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন