মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে রসিকতা করায় জনপ্রিয় কমেডিয়ান জিম্মি কিমেলকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমেল মেলানিয়াকে ‘সম্ভাব্য বিধবা’ হিসেবে উল্লেখ করায় এই বিতর্কের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক অনুষ্ঠানে কিমেল একটি কৌতুক করেন। সেখানে মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিসেস ট্রাম্প, ‘আপনার চেহারায় সম্ভাব্য বিধবার মতো এক উজ্জ্বল আভা দেখা যাচ্ছে। ’উল্লেখ্য, এই মন্তব্যের মাত্র দুদিন পরই গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্পকে তৃতীয়বারের মতো হত্যার চেষ্টা চালানো হয়।নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প কিমেলের এই মন্তব্যকে ‘সহিংসতার উসকানি’ বলে অভিহিত করেন। তিনি সরাসরি ডিজনি এবং এবিসি নেটওয়ার্কের কাছে কিমেলকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান।সচরাচর নিশ্চুপ থাকলেও এ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন মেলানিয়া। তিনি বলেন, কিমেলের এই বক্তব্য কোনো কমেডি নয়, বরং এটি আমেরিকার রাজনৈতিক অসুস্থতাকে আরও গভীর করছে। এবিসি নেটওয়ার্ক কেন বারবার কিমেলের এমন জঘন্য আচরণ সহ্য করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বামপান্থিদের ঘৃণা এবং ক্রমাগত তাকে ফ্যাসিস্ট’ বা গণতন্ত্রের হুমকি হিসেবে প্রচার করার কারণেই এই ধরণের সহিংসতার পথ তৈরি হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’
‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে, এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে Read more

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা
নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা

দীর্ঘদিনের ডিগ্রি জটিলতার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) Read more

রমজান শুরু হতে বাকি আর চার মাস
রমজান শুরু হতে বাকি আর চার মাস

সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র জমাদিউল আওয়াল মাস। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাসটির প্রথমদিন অতিবাহিত হয়েছে। এখন দিন যত যাবে Read more

বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। বিগ ব্যাশ লিগে দুটি ম্যাচ রয়েছে দিনে। রাতে লা লিগার ম্যাচ।ক্রিকেটবিগ ব্যাশ লিগব্রিসবেন হিট-সিডনি থান্ডারসকাল Read more

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২
ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের বাইরে পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, Read more

৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন