নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুড়িকাঘাতে  আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননী নিহত হবার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত  সুজন মিয়া হাইরমারা গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন মাদাকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য সামান্য অজুহাতেই তিনি প্রায়ই স্ত্রী আফিয়াকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়াঝাঁটি চলে আসছিল। সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী কে ধরতে অভিযান চালানো হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমার শিরায় রক্ত নয়, সিঁদুর টগবগ করছে: নরেন্দ্র মোদি
আমার শিরায় রক্ত নয়, সিঁদুর টগবগ করছে: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত নয়, আমার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প
লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

সিআইএ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও বিদেশি সরকারকে সহায়তা করেছে— কখনো প্যারামিলিটারি অভিযানের মাধ্যমে; আবার কখনো প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তার Read more

ভিডিও বানাতে গিয়ে হাতির আক্রমণে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
ভিডিও বানাতে গিয়ে হাতির আক্রমণে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত Read more

বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে Read more

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে। গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন