নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে। গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন।বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় খারনৈ ইউনিয়নের গজারমানি গ্রামে আড়াই বছর বয়সী আজমাইন এবং দুপুরে রংছাতি ইউনিয়নের বাঘবেড় ১০ মাস বয়সী জাবের ইবনে ওমর পুকুরের পানিতে ডুবে মারা যায়। একই উপজেলার কালিহালা এলাকায় কালিহালা-বিশরপাশা পাকা সড়কে বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মোছাম্মৎ অরবুলা আক্তার নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো একসময় আজমাইন পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।অপরদিকে, দুপুরে মা শরিফা আক্তার গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জাবের উঠানে খেলা করছিল। কাজের ফাঁকে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১টার দিকে বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে, বুধবার দুপুরে বৃদ্ধা অরবুলা আক্তারসহ তিনজন বাড়ির পাশে কালিহালা-বিশরপাশা পাকা রাস্তার ধারে বসে ছিলেন। এ সময় দ্রুতগতির পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসে থাকা তিনজনকে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোছাম্মৎ অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিটি ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
নড়াইলে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২০ জুলাই) সন্ধ্যা Read more

চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ
চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি Read more

বুধবার-বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা
বুধবার-বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধবার (২৩ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার Read more

মির্জাপুরে সরকারি জমি উদ্ধারসহ দখলদারকে কারাদণ্ড
মির্জাপুরে সরকারি জমি উদ্ধারসহ দখলদারকে কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড Read more

ঝিকারগাছায় প্রবাসীর নির্মাণাধীন ঘরে নিখোঁজ ভ্যান চালকের লাশ
ঝিকারগাছায় প্রবাসীর নির্মাণাধীন ঘরে নিখোঁজ ভ্যান চালকের লাশ

যশোরের ঝিকরগাছায় মাসুদ রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা থানা পুলিশ উপজেলার বাইশা গ্রামের Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন