যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি দিয়েছে ইরান, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ, তিনি মনে করছেন— নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই প্রস্তাবটি ভালোবাসেননি। কারণ তার মতে, নতুন প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়নি।”তবে ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গেছে।গত ১১ এপ্রিল ইসলাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসনে অতি সম্প্রতি তিন স্তর বা পর্যায়ের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। এ যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোও হয়েছে।নতুন প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।দ্বিতীয় পর্যায় : যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।তৃতীয় পর্যায় : যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও সেই বৈঠক ব্যর্থ হয় এবং প্রতিনিধিরা কোনো চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান।প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা সংলাপে আসার আমন্ত্রণ জানায় পাকিস্তানসহ বিভিন্ন দেশ।ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়— সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে সেই সংলাপ হতে পারে।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ
কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে Read more

যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন
ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা: মাহাবুবুর Read more

মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক
মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক

মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়েছেন শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী। তাকে পুলিশে সোপর্দ করার Read more

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন