যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন ইজিবাইকস্ট্যাণ্ডে এই ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্যার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তার বাবা ও বোনকে নিয়ে বসবাস করতেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ইজিবাইকস্ট্যাণ্ডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা জানান, তার বড়ভাই ফারুক হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তবে দুঃখের বিষয় আমার ভাইকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইকস্ট্যাণ্ড থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৯
বান্দরবানে সেনাবাহিনীর  অভিযানে অস্ত্রসহ  আটক ৯

বান্দরবান জেলার সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় আলীকদম সেনা জোনের সাঁড়াশি অভিযানে একটি আঞ্চলিক Read more

বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট
বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করার পর Read more

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে চলমান আগ্রাসনের সময় তাদের আরও এক সৈন্য নিহত হয়েছে।গত ২ মার্চ ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন Read more

কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে
কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে

নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে রাখা হলো আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

রাজধানীতে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন যুবক
রাজধানীতে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন যুবক

ঢাকার শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সজীব হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় গাড়ির মেকানিক ছিলেন।সোমবার (১৩ Read more

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন