ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার (২৭ এপ্রিল) দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে, বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে অন্য একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং অনেককে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কেএআই’-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।সূত্র : বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার Read more

স্বামীকে বেশি বেশি প্রশংসা করার দিন আজ
স্বামীকে বেশি বেশি প্রশংসা করার দিন আজ

সংসার সুখের করতে হলে নারী ও পুরুষ উভয়ের সমান অবদান থাকতেই হবে। নারী-পুরুষ দুজনেই সমানভাবে ব্যস্ত। তাই ব্যস্ততা ভরা সময়ে Read more

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ
নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ

নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন