মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়েছেন শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী। তাকে পুলিশে সোপর্দ করার পর বেরিয়ে এসেছে তার বিরুদ্ধে একের পর এক অপরাধজগতের ভয়ঙ্কর চিত্র-ডাকাতি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত নানা অপরাধে জড়িত থাকার তথ্য মিলেছে।বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শিবচর থানা পুলিশ।শাহিন সরকার শিবচরের চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামের বাসিন্দা। তিনি নুরনাহার ও সেলিম সরকার দম্পতির সন্তান। তার মা ছিলেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাই শামীম সরকার আওয়ামী লীগের সহ-সভাপতি, এবং ভাবী বর্তমান ইউপি সদস্য। রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে এলাকায় প্রভাব বিস্তার করতেন শাহিন।স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে শাহিন সরকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জেলেদের ওপর চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক সংশ্লিষ্টতা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন।একাধিক স্থানীয়রা জানান, ২০১২ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীরা তাকে ধরে বেধড়ক মারধর করেন। স্থানীয় সালিশে তার বিরুদ্ধে ১০০ দোররার শাস্তি দেওয়া হয়। এছাড়া ২০০৮ সালে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনি আটক হয়ে শাস্তি ভোগ করেন। শাহিন সরকারের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় একাধিকবার কারাভোগের ঘটনাও জানা গেছে।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, “শাহিন সরকার দীর্ঘদিন ধরে চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?

যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে। মাদুরো ও Read more

জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের
জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি-বোরো ও Read more

প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ
প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।বুধবার (১১ জুন) বিকেল ৬টার Read more

কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা
সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা

ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে Read more

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. আজাদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন