চট্টগ্রামের মিরসরাইয়ে কবর দেওয়ার ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহম্মদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এবং ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত এয়ার আহম্মদের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে।মামলার বিবরণে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে তিনি অসুস্থ স্ত্রীকে দেখতে ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রাত প্রায় ১১টার দিকে শ্বশুরবাড়ির সামনে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ভোরে লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। তবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রী খতিজা বেগম গত ৭ এপ্রিল ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।নিহতের স্ত্রী খতিজা বেগম অভিযোগ করে বলেন, নেওয়াজপুর গ্রামের কামাল হোসেনসহ কয়েকজন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। আসামিরা মামলা না করার জন্য আমাকে হুমকি দেয়ায় লাশ দাফন করি। পরে প্রধান আসামি কামালকে উল্লেখ করে তিনজনের নাম এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করি।তিনি আরও জানান, মামলার পর পুলিশ প্রধান আসামি কামালকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের আবেদন করা হলে তা মঞ্জুর হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, আদালতের নির্দেশে ফেনী মডেল থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে Read more

রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে Read more

বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কঠোর বিএনপি, মনোনয়ন প্রত্যাহার না করলে বহিস্কার
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কঠোর বিএনপি, মনোনয়ন প্রত্যাহার না করলে বহিস্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বিভক্তি লক্ষ করা যাচ্ছে। অনেক জায়গায় মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ, সংঘর্ষ Read more

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

এক দিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উত্তেজনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান Read more

শিশু নিহতের বিচার চেয়ে মায়ের আবেগঘন স্ট্যাটাস
শিশু নিহতের বিচার চেয়ে মায়ের আবেগঘন স্ট্যাটাস

কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের এক শিশু ফাইজা নিহত হওয়ার এক মাস পর মেয়ের বিচার চেয়ে ফেসবুকে আবেগঘন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন