রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকাল মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।আগামী বুধবার (৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।আগামী বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা
টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি এলাকার পাহাড়ি টিলা—যা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য অংশ—আজ তা যেন কাটাছেঁড়ার কবলে পড়ে ম্লান হয়ে Read more

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১১ আগস্ট পর্যন্ত
উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১১ আগস্ট পর্যন্ত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ। আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে পুরো Read more

সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব
সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের সময়সূচি নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, Read more

ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন