সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া’ দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের দিকে উভয় পক্ষই (বাংলাদেশ ও ভারত) যখন নজর দিচ্ছে, ঠিক সেই সময়েই নয়াদিল্লি একজন প্রবীণ রাজনীতিবিদকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিলো।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন, যাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নয়াদিল্লির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় ভারত ও বাংলাদেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এতে আরও বলা হয়, গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা শুরু করতে প্রণয় ভার্মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।চলতি মাসের শুরুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন।দ্য হিন্দু বলছে, ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাণিজ্য, জ্বালানি ও জনগণের মধ্যে আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা।ফেব্রুয়ারিতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীকে সঙ্গে নিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা দেশটির প্রতিনিধিত্ব করার পর উভয় পক্ষ সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টা শুরু করে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের ভূমিধস বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তারেক রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেয়াঘাট ইজারায় অনিয়মের অভিযোগ, বছরে বাড়ল মাত্র ১০০ টাকা
খেয়াঘাট ইজারায় অনিয়মের অভিযোগ, বছরে বাড়ল মাত্র ১০০ টাকা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ৭নং সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর খেয়াঘাট ইজারা নিয়ে ব্যাপক অনিয়ম, স্বচ্ছতার অভাব ও আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে। Read more

গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন বৈঠক হলে ভালো হতো বলে জানিয়েছেন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

২৩ জুন: নামাজের সময়সূচি
২৩ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

বেনাপোল বন্দরে ব্যাহত পণ্য পরিবহন
বেনাপোল বন্দরে ব্যাহত পণ্য পরিবহন

বিশ্ব পরিস্থিতে দেশব্যাপি জ্বালানী তেল সরবরাহে বিঘ্নসহ সংকটের কারনে স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানিতে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বেড়ে গেছে ট্রাকভাড়া। ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন