ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দোকানঘর দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. সজিব মিয়া তার চাচাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়, উপজেলার ধামশুর মৌজার বি.আর.এস সাবেক দাগ নম্বর ৩৪৭ এবং বর্তমান দাগ নম্বর ৪৪৯৩-এর মোট ৫ দশমিক ২৩ শতাংশ জমির ওপর সজিব মিয়ার পিতা মৃত আলী হোসেন একটি দোকানঘর নির্মাণ করেন। পিতার মৃত্যুর পর থেকে সজিব মিয়া একাই দোকানটি পরিচালনা করে আসছিলেন।ভুক্তভোগীর দাবি, সম্প্রতি তার চাচারা-ইব্রাহীম, আব্বাস, আসাদ ও আক্তার হোসেন-জমিতে অংশীদারিত্ব দাবি করে তার ব্যবসা কার্যক্রমে বাধা দেন। এক পর্যায়ে রাতের আঁধারে দোকানের সামনে একটি ট্রাকভর্তি বালু ফেলে রাখা হয় এবং দোকানের পেছনে তালা লাগিয়ে সেটি অবরুদ্ধ করে দেওয়া হয়। পরদিন তিনি প্রতিবাদ জানালে দোকান ছেড়ে না দিলে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।সজিব মিয়া আরও জানান, স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। এছাড়া তিনি তার ফুপু আকিমন্নেসার কাছ থেকে অতিরিক্ত ২ দশমিক ০৭ শতাংশ জমি ক্রয় করলেও সেই জমিতেও তাকে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন।ঘটনার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিবাদীদের শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় এবং জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। তবে এখনো সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় তার ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।অভিযোগের বিষয়ে বিবাদী ইব্রাহীম শেখ বলেন, সজিব মিয়ার পিতা আলী হোসেন জীবদ্দশায় সম্পত্তি বিক্রি করে গেছেন। তাই এখানে তাদের কোনো জমি নেই।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, অভিযোগের ভিত্তিতে শুনানি গ্রহণ করে বিবাদী পক্ষকে জমি বুঝিয়ে দিতে বলা হয়েছে। এরপরও সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব
নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পর পরই নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচনী উৎসব ছড়িয়ে পড়েছে।এরপূর্বে গণঅভ্যুত্থানের Read more

দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন
মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মঙ্গলবার Read more

পঞ্চগড়ে এক বস্তা জাল নোটসহ আটক ৩
পঞ্চগড়ে এক বস্তা জাল নোটসহ আটক ৩

পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকা থেকে জালনোট তৈরির সরঞ্জাম, বিশেষ ধরনের কাগজ ও এক বস্তা জাল টাকাসহ তিনজনকে আটক Read more

ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার দুঃসাহসিক অনুসন্ধান: ট্রাম্প
ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার দুঃসাহসিক অনুসন্ধান: ট্রাম্প

ইরানের দুর্গম এলাকায় ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ সেই পাইলট সদস্যকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার Read more

কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!
কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!

প্রায় ২০ হাজার অটো, ইজিবাইক, গ্যাস অটো সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এর মধ্যে সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন