পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এই দণ্ড প্রদান করেন।পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা প্রধানপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—পূর্ব দেবীডুবা প্রধানপাড়া এলাকার মৃত শবদের আলীর ছেলে মো. রশিদুল ইসলাম (৪০), সবুজপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৭), থানাপাড়া এলাকার মোহাম্মদ বাবু ইসলামের ছেলে শাহিন আলম (২৫) এবং বাজারপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০)।পরবর্তীতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার
সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে আ.লীগ নেতা ইকবাল আল আজাদকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি জামালগঞ্জ উপজেলা পরিষদের Read more

ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার
ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

টানা ৯ দিনের ঈদের (ঈদুল ফিতর) লম্বা ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে ফের শুরু হবে পুঁজিবাজারের লেনদেন। ঈদ Read more

শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান
শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান

ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে তারা জোর দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় Read more

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন Read more

তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত
তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে  ২ জন ইসরায়েলি সেনা নিহতের Read more

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।শনিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন