টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ ৬নং ওয়ার্ডে ধলেশ্বরী নদীতে পরিচালিত এ অভিযানে অবৈধ ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী ও আশপাশের ফসলি জমির পাশবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে স্থানীয় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পায়।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করে দেয়।অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “সরকারি বিধিমালা অমান্য করে পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালন্দে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
গোয়ালন্দে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

রাজবাড়ীর গোয়ালন্দে এস'পি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠক নিয়ে কোনো তথ্য নেই, জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠক নিয়ে কোনো তথ্য নেই, জানাল ইরান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার ব্যাপারে ইরানের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা Read more

ঝর্ণায় নিখোঁজ মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে
ঝর্ণায়  নিখোঁজ  মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে

উখিয়ায় থেকে ১৮ জনের একটি পর্যটক দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ঝর্ণায় ঘুরতে গিয়ে মেহেরাজ নামে একজন নিখোঁজ হয়। গত মঙ্গলবার ( Read more

ফরিদপুরে নদ-নদী ছেড়ে তিন ফসলি জমিতে মাটিখেকোদের হানা
ফরিদপুরে নদ-নদী ছেড়ে তিন ফসলি জমিতে মাটিখেকোদের হানা

ফরিদপুরের সালথা উপজেলায় প্রশাসনিক অভিযানের পর নদ-নদীতে বালু উত্তোলন বন্ধ হলেও এখন তিন ফসলি (বছরে তিনবার ফসল উৎপাদন হয়) জমিগুলোতে Read more

কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

এনআইডির গোপন তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২
এনআইডির গোপন তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গোপন তথ্য চুরি ও অবৈধভাবে বিক্রির মাধ্যমে প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন