নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক হকারকে মারধরের অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জ পুলের বাজার এলাকায় মো. আজিজুল হক নামে এক হকার ফলের দোকান বসান। এ সময় সালাউদ্দিন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই হকারকে মারধর করেন তিনি।এ ঘটনায় ভুক্তভোগী হকার সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “চাঁদাবাজি ও মারধরের সুনির্দিষ্ট অভিযোগে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে Read more

চার দিনেও মুক্তি মেলেনি আরাকান আর্মির হাতে আটক জেলেদের
চার দিনেও মুক্তি মেলেনি আরাকান আর্মির হাতে আটক জেলেদের

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত হওয়া বাংলাদেশী সেই ৫ জেলে Read more

হাতিয়ায় পুকুরে বিশাল কুমির, আতঙ্কে এলাকাবাসী
হাতিয়ায় পুকুরে বিশাল কুমির, আতঙ্কে এলাকাবাসী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতবাড়ির একটি পুকুরে দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কুমিরের। এমন তথ্য ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শুক্রবার (১০ অক্টোবর) Read more

কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি
কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি

এখন থেকে কক্সবাজারে বসবাসরত নাগরিকদের সাধারণ ডায়েরি (জিডি) করতে আর থানায় ছুটতে হবে না। ঘরে বসেই, দিনে কিংবা রাতে, এমনকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন