গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টার্মার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি।এরআগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। তবে যুক্তরাজ্য জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশন আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবারও পর্যবেক্ষণে বসবেন তারা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনা হয় না। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।কিয়ার স্টার্মার বলেছেন, তাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করাসূত্র: বিবিসি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

আজ বিশ্ব মানবতা দিবস
আজ বিশ্ব মানবতা দিবস

আজ বিশ্ব মানবতা দিবস। দুর্যোগ কিংবা প্রতিকূলতায় জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবনের নিরাপত্তা দিতে যারা কাজ করেন, তাদের স্বীকৃতি দিতেই জাতিসংঘ Read more

হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল
হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিমতীরে হজযাত্রী বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত শনিবার (৩১ মে) জেনিনের বিভিন্ন জায়গায় রেইড দেয় ইসরায়েলি সেনারা। Read more

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা
আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজারবাইজানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি কর্মসূচির বিনিময় বৃদ্ধির লক্ষ্যে কানেক্টিভিটি বাড়াতে সম্মত Read more

কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি
কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা Read more

রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন
রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন

পাহাড়ি ভূমিধস রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক জনাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন