বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এ লক্ষ্যেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন সরেজমিন পরিদর্শনে। রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ক্রিকেট উন্নয়নে বেশ কিছু বড় পরিকল্পনার কথা জানান তিনি।নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় বিসিবি সভাপতি বলেন, ‘নারায়ণগঞ্জ একসময় দেশের ক্রিকেটের জন্য অনুপ্রেরণা ছিল। আমি যখন খেলোয়াড় হিসেবে উঠে আসছি, তখন এখানকার লিগ, ক্লাব, খেলোয়াড়রা সবাই দারুণ সক্রিয় ছিল। এখানকার অনেক ক্রিকেটার ঢাকায় এসে খেলেছেন, নিজের জায়গা তৈরি করেছেন।’নারায়ণগঞ্জে আসার আগে ফতুল্লা স্টেডিয়াম ঘুরে দেখেন বিসিবি সভাপতি। স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘একসময় এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ হতো। আজ এখানে এসে অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। এমন অবস্থা আর থাকা উচিত নয়।’স্টেডিয়ামের উন্নয়ন নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এখন এখানে মাত্র তিনটি উইকেট আছে। আমাদের লক্ষ্য, অন্তত ২০টি উইকেট তৈরি করা। আমাদের সময় বছরে নির্দিষ্ট সময় খেলা হতো, এখন ১২ মাসই খেলা হয়। তাই খেলোয়াড়দের যেন সবসময় সুযোগ-সুবিধা থাকে, সেই ব্যবস্থাই করছি।’তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা, এমন উন্নয়ন করতে চাই যেন নারায়ণগঞ্জের খেলোয়াড়দের আর ঢাকায় গিয়ে কোচিং নিতে না হয়। এখানেই থাকবে কোচ, সুযোগ-সুবিধা, প্র্যাকটিস সুবিধা—সবকিছুই আমাদের পরিকল্পনায় রয়েছে।’ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বুলবুল বলেন, ‘আমার স্বপ্ন, নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা। তাহলে এখানকার তরুণ খেলোয়াড়রা সারা বছর অনুশীলনের মধ্যে থাকতে পারবে।’অনুষ্ঠানে উপস্থিত তরুণ খেলোয়াড়দের উদ্দেশে বুলবুল বলেন, ‘আজকে যাঁরা আমার সামনে বসে আছেন, তাঁদের মাঝেই আছে ভবিষ্যতের জাতীয় তারকা। আমার বিশ্বাস, এখান থেকেই উঠে আসবে আগামী দিনের তামিম, সাকিব।’তিনি আরও বলেন, ‘আমি আজ যে সব কথা বলছি, তা যেন বাস্তবায়ন করতে পারি, সেজন্য দোয়া করবেন। আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি, কারণ আইসিসিতে কাজ করার সময় এমন অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক
তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক

সিরাজগঞ্জের তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন।সে উপজেলার মানিকচাপুর গ্রামের বাসিন্দা ও ওই Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী Read more

ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু

ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র Read more

গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা
গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিলাম বা টেন্ডার ছাড়াই একটি স্কুলের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক Read more

সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য
সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

সব ধরনের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন