গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় ‘সিয়াম ফিসারিজ’ নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার বাহারুল ইসলাম উপজেলার অলিয়ারচালা সিয়াম ফিসারিজ নামক মৎস্য খামারে আজ বুধবার (১৪ মে) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, অলিয়ারচালা ও আশপাশের এলাকার প্রায় ৩৬০ বিঘা জমি ভাড়া নিয়ে ‘সিয়াম ফিসারিজ’ নামে বৃহৎ পরিসরে মাছ চাষ করে আসছেন তার মালিকপক্ষ। তিনি দীর্ঘদিন যাবৎ এই খামারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।তার দাবি, খামারের সফলতা দেখে একই এলাকার একটি প্রভাবশালী মহল ঈর্ষান্বিত হয়ে মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—জাকির হোসেন, আঃ মান্নান, মোজাম্মেল হোসেন, নাজমুল, মোঃ সবুজ মিয়া, শরিফুল ইসলাম দুলী, রফিকুল ইসলাম, আঃ মালেক, হুমায়ূন কবীর, আশরাফুল আলমসহ আরও কয়েকজন।গত ১৩ মে দুপুর ১২টা ৩০ মিনিটে তারা দেশীয় অস্ত্র নিয়ে খামারে অনধিকার প্রবেশ করে অফিস কক্ষ থেকে স্টাফ ইব্রাহিম হোসেনকে বের করে দেয়  অফিসে থাকা ২০ লাখ টাকা জোরপূর্বক নিয়ে যায়। এরপর খামারের তিনটি পাহারাদারদের ঘরে আগুন ধরিয়ে দেয়, যাতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রতিবাদ করতে এলে পথচারী বাবুল মিয়াকেও মারধর করে গুরুতর আহত করা হয়।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ  বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ম্যানেজার বাহারুল ইসলাম জানান, বর্তমানে অভিযুক্তরা মাছ ধরতে না দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। এতে খামারের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

দীর্ঘ দিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত Read more

রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার Read more

একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল
একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ হলেও এখনো ক্ষীণ আশার রেখা ধরে রেখেছে বাংলাদেশ। সেই আশাকে বাঁচিয়ে রাখতে Read more

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর সহযোগী আটক
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) দুপুরে কোস্ট Read more

ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান
ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান

দীর্ঘ সময় ধরে অভিনয় ও ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রুনা খান। মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ, ফ্যাশন Read more

২২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন