বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সৌদি আরব থেকে তুরস্ক পর্যন্ত রেল লাইন স্থাপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্ডান ও সিরিয়া হয়ে তুরস্ক পর্যন্ত এ রেল সংযোগ স্থাপনের সমীক্ষা এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রী সালেহ আল-জাসের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।সৌদি টেলিভিশন আল আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ আল-জাসের বলেন, এই প্রকল্পটি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি টেকসই স্থল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।তিনি আরও জানান, সৌদি আরবের জাতীয় রেল নেটওয়ার্ক বর্তমানে আল-হাদিথা সীমান্ত ক্রসিং হয়ে জর্ডান সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই রেল যোগাযোগ ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে।মন্ত্রী জোর দিয়ে বলেন, সৌদি আরবের বন্দর ও পরিবহন করিডোরগুলো সমন্বিতভাবে কাজ করছে। এর প্রধান উদ্দেশ্য আঞ্চলিক বাণিজ্য অব্যাহত থাকে এবং দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন সহজ হয়।তিনি উল্লেখ করেন, সৌদি আরবের বন্দরগুলো বছরে ১ কোটি ৭০ লাখের বেশি কনটেইনার ধারণ করতে সক্ষম। উপসাগরীয় দেশগুলো থেকে স্থানান্তরিত পণ্য গ্রহণে এসব বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এর আগে, ৩ এপ্রিল তুরস্ক-এর পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুলকাদির উরালওগ্লু জানান, ঐতিহাসিক হিজাজ রেলপথ পুনরুজ্জীবনের অংশ হিসেবে আঙ্কারা সিরিয়ার আলেপ্পো শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা করছে।উল্লেখ্য, হিজাজ রেলপথ ১৯০০ থেকে ১৯০৮ সালের মধ্যে নির্মিত হয়। এই রেল পথ দামেস্ক থেকে সৌদি আরবের মদিনা পর্যন্ত প্রায় ১,৩২২ কিলোমিটার বিস্তৃত ছিল। পরে অতিরিক্ত লাইন যুক্ত হয়ে এর দৈর্ঘ্য প্রায় ১,৯০০ কিলোমিটারে পৌঁছায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার

৩টি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র Read more

মিরসরাইয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার
মিরসরাইয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ Read more

নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড ও ৬ Read more

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়

গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার Read more

ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে Read more

বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন দীপিকা
বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন দীপিকা

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার অভাবনীয় সাফল্যে বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রণবীর সিং। স্পাই-থ্রিলার ঘরানার এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন