নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষার একটি হলে সিলিং ফ্যান খুলে পড়েছে মো. নিয়ামুল হাসান নামে এক পরীক্ষার্থীর মাথায়। তবে, আঘাত নিয়েও সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তিনি।  রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে ঘটে এ ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার দেড় ঘণ্টার মাথায় নিয়ামুলের ওপর ঘুরতে থাকা ফ্যানটি হঠাৎ খুলে পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে মাথার একপাশ কেটে যায় তার। এ ঘটনায় হলের আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য পরীক্ষার্থীদের মধ্যে। এতে কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমেও বিঘ্ন ঘটে।আহত নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই এলাকার জাফরুল হুসাইনের ছেলে।দুর্ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা হাসপাতালের একটি মেডিকেল টিম। আহত শিক্ষার্থীকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি আবার পরীক্ষায় অংশ নেন। আহত হওয়া ও চিকিৎসা নিতে সময় লাগায় পরীক্ষায় ৩০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয় তাকে।স্থানীয়দের দাবি, কেন্দ্রের কিছু কক্ষ পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ঘটনা ঘটেছে। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানান তারা।এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। তবে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে আবার পরীক্ষায় অংশ নিয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার Read more

‘গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে’
‘গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে’

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব
নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের নাম হয়ে উঠেছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধু একাডেমিক Read more

মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।বৃহস্পতিবার Read more

আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি
আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের উপর এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেলে পড়েছে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে Read more

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন