গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার উইকেট নিয়ে দল দুবাই ক্যাপিটালসকে জয় এনে দিয়েছেন। তার অলরাউন্ড নৈপুণ্যেই সেন্ট্রাল স্ট্যাগসকে ২২ রানে হারিয়েছে দুবাই।  টস হেরে প্রথমে ব্যাট করে শক্ত ভিত গড়ে তোলে দুবাই ক্যাপিটালস। নিরোশান ডিকওয়েলা ও সেদিকউল্লাহ অটল ভালো শুরু এনে দিলেও বেশি দূর যেতে দেননি অঙ্গুশ শ। ডিকওয়েলা ১৫ রানে ফিরে যান, গুলবাদিন নাইবও বেশি সময় টিকতে পারেননি। দ্রুত বিদায় নেন কাদিম অ্যালেইনও।তবে একপ্রান্তে সাবলীল খেলতে থাকেন সেদিক উল্লাহ, যদিও হাফ সেঞ্চুরির আগেই তাকে ফিরিয়ে দেন ডিন ফক্সক্রফ্ট। সেদিক উল্লাহ করেন ২৫ বলে ৪১ রান।এরপর মাঠে নামেন সাকিব। শুরুতেই চার মেরে রানের খাতা খুলে পরের ওভারে আরও একটি বাউন্ডারি হাঁকান ব্লেইর টিকনারকে। যদিও এক পর্যায়ে সুযোগ দিয়েছিলেন, কিন্তু ফিল্ডার ক্যাচ মিস করায় বেঁচে যান। সেই সুযোগ কাজে লাগিয়ে জেসে বোটানের সঙ্গে গড়েন কার্যকর জুটি।বোটান ১১ বলে ২০ রান করে ফিরলেও সাকিব থেমে যাননি। পরে ডমিনিক ড্রাকেসকে সঙ্গে নিয়ে গড়েন আরও একটি জুটি। ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব, শেষ পর্যন্ত ৭টি চার ও একটি ছক্কায় ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে দুবাই ক্যাপিটালস সংগ্রহ করে ১৬৫ রান। স্ট্যাগসের হয়ে অঙ্গুশ শ তিনটি ও টিকনার দুটি উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল স্ট্যাগস শুরুতেই চাপে পড়ে যায় সাকিবের ঘূর্ণিতে। প্রথম ওভারে দুই ব্যাটার—উইল ইয়ং ও ডিন ফক্সক্রফ্টকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন তিনি। সেই ওভারে এক রানও দেননি।পরের ওভারে সাকিব ফেরান জশ ক্লার্কসনকে। এরপর নিজের শেষ ওভারে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করে নেন চতুর্থ উইকেটটি। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে নেন ৪টি উইকেট।সেন্ট্রাল স্ট্যাগসের ব্যাটিংয়ে এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। নির্ধারিত ওভারে তাদের ইনিংস থামে ১৪৩ রানে, ৮ উইকেট হারিয়ে। সাকিব ছাড়াও বিন তানভির দুটি এবং ড্রাকেস ও ভার্মা একটি করে উইকেট নেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ সমর্থন দিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা
তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ সমর্থন দিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দলটির সব পদ থেকে পদত্যাগ Read more

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

দেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া Read more

ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও Read more

স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই
স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন