মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে একাধিক শীর্ষ নেতা নিহত হওয়ার পর ইরান আসলে কে চালাচ্ছেন, তা নিশ্চিতভাবে জানে না তার প্রশাসন। সম্প্রতি হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।ট্রাম্প বলেন, আমরা জানি না ইরানের নেতা কে, কারণ মনে রাখবেন- রেজিম পরিবর্তন হয়।ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই পক্ষেরই চলতি সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই আলোচনা বাতিল করা হয়।এর আগে ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সেখান থেকে কোনো চুক্তি ছাড়াই তারা ফিরে যায়।যুদ্ধ শুরুর আগে ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন সূত্রগুলোর দাবি অনুযায়ী, যুদ্ধের প্রথম দিকের হামলায় তিনি নিহত হন। এরপর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তার স্থলাভিষিক্ত হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করে। তবে তিনিও ওই হামলায় আহত হন বলে দাবি মার্কিন কর্মকর্তাদের।নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরও মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ধারণা তৈরি হয়েছে যে তিনি হয়তো ‘অক্ষম’ হয়ে পড়েছেন বা মৃত্যুবরণ করেছেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিলেও তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে মনে করা হচ্ছে না। অন্যদিকে, যুদ্ধ চলাকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তৎকালীন কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হন। পরে তাকে প্রতিস্থাপন করে দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল আহমাদ ভাহিদিকে। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আরও বেশি প্রভাব বিস্তার করছেন বলে জানা গেছে।বিশ্লেষকদের মতে, ভাহিদিকে তুলনামূলকভাবে আরও কট্টরপন্থি হিসেবে বিবেচনা করা হয়। তার ক্ষমতায় আসা ইরানের অভ্যন্তরে সেই ঘরানার শক্তিকে আরও শক্তিশালী করেছে।এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত করবে। তবে কতদিন পর্যন্ত তা চলবে সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি। ট্রাম্পের ভাষায়, এটি ইরান সরকারের গভীরভাবে বিভক্ত অবস্থার ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত।সূত্র: ওয়াশিংটন এক্সামিনারএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প
সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প

বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে Read more

বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম
বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম

বগুড়া জেলা কারাগারে বন্দিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন হিরো আলম। এ সময় তিনি কারাগারের জেলার ও বন্দিদের সঙ্গে কুশল Read more

কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের নির্ধারিত হাসপাতালে ভর্তি না হওয়ায় রোগীকে লাথি মারার Read more

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু Read more

নেই জেনারেটর, লোডশেডিংয়ে রোগীদের অসহনীয় দুর্ভোগ
নেই জেনারেটর, লোডশেডিংয়ে রোগীদের অসহনীয় দুর্ভোগ

হাসপাতালে রোগীরা আসেন বিভিন্ন রোগ থেকে সুস্থ হওয়ার জন্য। কিন্তু মারাত্মক লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে উল্টো নতুন করে অসুস্থ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন