যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা করেছে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি বন্দুক হামলা চালায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল সম্ভাব্য আততায়ী এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি ওই ব্যক্তি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়ে।ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।ট্রাম্প বলেন, এ ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় তিনি বেঁচে গেছেন। তিনি বলেন, “আজ রাতে যা ঘটেছে আমরা তা খতিয়ে দেখেছি। আমি বলব, এই ভবন খুব একটা নিরাপদ নয়।”তিনি জানান, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। পাশাপাশি পরিস্থিতি কাভার করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এই ঘটনা ফার্স্ট লেডির জন্য অত্যন্ত ট্রমাটিক ছিল। শুরুতে অনুষ্ঠানস্থলে থাকতে চাইলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে সরে যেতে বলা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মোস্তফার প্রার্থীতা ঘোষণা
ভূঞাপুরে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মোস্তফার প্রার্থীতা ঘোষণা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রার্থিতা ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অঙ্গন সরগরম করে তুলেছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট Read more

ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ
ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয়, সরকার এবং Read more

স্ত্রীর বটির কোপে স্বামী জখম
স্ত্রীর বটির কোপে স্বামী জখম

যশোরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী মাসুদ হোসেন (৪২) জখম হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী মারধরের পর তিনি ক্ষুব্ধ হয়ে Read more

পক্সে আক্রান্ত কাক নিজেই এলো হাসপাতালে, দেওয়া হলো চিকিৎসা
পক্সে আক্রান্ত কাক নিজেই এলো হাসপাতালে, দেওয়া হলো চিকিৎসা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি অসুস্থ কাক উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) সকালে কাকটির Read more

‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় Read more

কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার
কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে, যা নিয়ে জেল কর্তৃপক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন