চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি অসুস্থ কাক উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) সকালে কাকটির অস্বাভাবিক আচরণ চিকিৎসকদের নজরে আসে।পরবর্তীতে কাকটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, এটি পক্সে আক্রান্ত এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও বিষফোঁড়া রয়েছে। এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দীর তত্বাবধায়নে সংশ্লিষ্ট চিকিৎসকরা কাকটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করেন ও প্রয়োজনীয় ঔষধ এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন।চিকিৎসক জুলকারনাইন শাওন বলেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় চিকিৎসার সময় কাকটি ছিল একদম শান্ত এবং কোনো প্রতিরোধ করেনি। চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও কাকটি হাসপাতালের আশপাশেই অবস্থান করছে। তিনি আরও জানান, কাকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা চলবে। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
