ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর শেষে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই এই সফরসূচি নির্ধারণ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর যুদ্ধ পরবর্তী পরিস্থিতি ও সম্ভাব্য সমাধান নিয়ে দিকনির্দেশনা নিতে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলের একটি অংশ তেহরানে ফিরে গেছে। তারা আবার ইসলামাবাদে আরাঘচির সঙ্গে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। খবর ইরনার। এর আগে শনিবার (২৫ এপ্রিল) মাসকাটে যাওয়ার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা করেন আরাঘচি। সফরকালে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, তিনি ইসলামাবাদ, মাসকাট ও মস্কো সফর করবেন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।প্রায় ৪০ দিনের সংঘাত এবং পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদে আলোচনা শুরু করে। এসব আলোচনার উদ্দেশ্য ছিল উত্তেজনা প্রশমিত করা এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে আস্থা তৈরির পদক্ষেপ খোঁজা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু
গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শীতজনিত কারণে শিশু ও Read more

মাদক সেবনের পর অদ্ভুত আচরণ, থাইল্যান্ডে আটক ভারতীয় যুবক
মাদক সেবনের পর অদ্ভুত আচরণ, থাইল্যান্ডে আটক ভারতীয় যুবক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিস্তলের মতো দেখতে একটি লাইটার হাতে নিয়ে পথচারীদের ভয় দেখানোর অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। Read more

চরফ্যাশনে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, যুবক গ্রেফতার
চরফ্যাশনে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, যুবক গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজীর অভিযোগে মিজান গাজী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৫ Read more

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১২ Read more

উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বােধন করলেন প্রধানমন্ত্রী
উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বােধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শায় উলাশী উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে খাল পুঃখনন কার্যক্রমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন