মা-সন্তানের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ ও অনন্য। মা বেঁচে থাকতেই সন্তানের মৃত্যুর সংবাদ সবচেয়ে বেদনাবিধুর ঘটনা। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। ছেলের মৃত্যুর সংবাদ শুনে শোক সইতে না পেরে মায়েরও মৃত্যু হয়েছে।কটিয়াদী উপজেলার সহশ্রম ধুলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৫) মারা যান।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীন সহশ্রম ধুলদিয়া রায়খলা গ্রামের মৃত মনির উদ্দিনের বড় ছেলে।এদিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টা পর, রবিবার ভোর ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মারা যান। মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে তার মায়ের মৃত্যু হয়েছে।শাহীনের ভাই মোস্তফা কামাল বলেন, “আমার মা খুবই অসুস্থ ছিলেন। গতরাতে বিষয়টি আমার বড় ভাই শাহীনকে জানানোর পর থেকেই তিনি চিন্তিত ছিলেন। পরে রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান। এই সংবাদটি মাকে জানানো হলে তিনিও মারা যান। ঘটনার পর থেকে আমাদের পরিবার শোকে প্রায় বাকরুদ্ধ।”শাহীনের চাচাতো ভাই মাওলানা আল মামুন বলেন, “রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। তার প্রতি মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। মাত্র চার ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে আছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল

বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে Read more

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ Read more

সুবর্ণচরে কৃষি রূপান্তর ও পুষ্টি নিশ্চিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সুবর্ণচরে কৃষি রূপান্তর ও পুষ্টি নিশ্চিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচরে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে 'পার্টনার কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) Read more

মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত
মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৫ Read more

গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন তানজিন তিশা
গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনায় এসেছেন, তবে এবার অভিনয় নয়—তার ফ্যাশন ও ব্যক্তিত্বের কারণে। সংবাদমাধ্যমের শিরোনামে প্রায়ই জায়গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন