কুমিল্লার বুড়িচং উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।রোববার রাত ৮টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এমএ গণি সড়কের মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।নিহতের চাচাতো ভাই হেলাল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান। নিহত শাহআলম ভূঁইয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “শনিবার বিকেলে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য শাহআলম গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় আড়াই শতাধিক মুসুল্লি ঈদুল আজহা উদযাপন করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী Read more

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি Read more

১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা
১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা

দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা এখন উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কদম দূরে স্থাপন করা Read more

ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে Read more

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টি রংপুরের শতাধিক নেতাকর্মী। এর আগে তারা দলটি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন