প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দশম সভা শুরু হয়েছে।আজ রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে মন্ত্রিসভার সদস্য, পরিকল্পনা কমিশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। যার প্রাক্কলিত ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো খাতের চারটি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান খাতের দুটি এবং ভৌত অবকাঠামো খাতের ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে সড়ক যোগাযোগ উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং নগর সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো-আঞ্চলিক সড়ক উন্নয়ন, গ্রামীণ পানিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, নতুন সেতু নির্মাণ এবং নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প সভায় উপস্থাপন করা হয়, যা মূলত বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সংশোধিত পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।এর আগে, গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা স্থগিত করা হয়। এর মধ্যে ছয়টি প্রকল্প অনুমোদিত এবং দুটি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়। অবশিষ্ট প্রকল্পগুলো আজকের বৈঠকে পুনরায় আলোচনায় আনা হয়েছে।উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়ে আসলেও এবার সেই ধারা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং সচিবালয়কেন্দ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধা বিবেচনায় এনে এ পরিবর্তন করা হয়েছে।অর্থনীতিবিদদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে অবকাঠামো উন্নয়ন ও কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধির এই উদ্যোগ দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ মার্চ: নামাজের সময়সূচি
২৭ মার্চ: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ইংরেজি, ১৩ চৈত্র ১৪৩২ বাংলা, ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’
‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার Read more

বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২
বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে Read more

অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা
অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা

অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে প্রয়োজনে কম দামে পণ্য বিক্রি Read more

ভেঙে পড়ার আশঙ্কা, তবু চলতে বাধ্য হাজারো মানুষ সেই সেতু দিয়ে
ভেঙে পড়ার আশঙ্কা, তবু চলতে বাধ্য হাজারো মানুষ সেই সেতু দিয়ে

নড়াইল সদর উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ খালের উপর নির্মিত এই সেতুটি এখন এলাকার মানুষের জন্য আতঙ্কের নাম। পাঁচ থেকে সাত Read more

ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী
ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী

টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীকে বিয়ে করতে অনশন করছেন কবিতা (১৭) নামের এক কিশোরী। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন