বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদলের শীর্ষ নেতারা।  শনিবার (২৫ এপ্রিল) রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টার দিকে তা শেষ হয়। বৈঠক শেষে ছাত্রদল নেতারা গণমাধ্যমকে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাত পৌনে ১০টার দিকে কার্যালয় ত্যাগ করেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার Read more

যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ
যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ

শরীয়তপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী রুটের বাস পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রুটের হাজার হাজার যাত্রী দারুণ ভোগান্তিতে পড়েছেন। যাত্রাবাড়ী Read more

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার Read more

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিমের ‘উষ্ণ অভ্যর্থনা’
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিমের ‘উষ্ণ অভ্যর্থনা’

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাক্ষাতে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের Read more

যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো: জামায়াত আমির
যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো: জামায়াত আমির

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্তভাবে যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি Read more

সংসদে গাড়ি চাইলেন হাসনাত
সংসদে গাড়ি চাইলেন হাসনাত

সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন