জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্তভাবে যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলে, আমরা ১ বছর আগেই প্রার্থীদের তালিকা আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো আমরা ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে ইনশাল্লাহ প্রার্থী ঘোষণা করব।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাজ্য থেকে ভোরে দেশে ফেরেন ডা. শফিকুর রহমান। পরে সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে, তিনি ১৯ অক্টোবর সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।এ সময় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে আরও ১৫ দিন সময় বাড়িয়ে দেওয়া হোক। যে জটিলতাগুলো আছে তা সহজ করা হোক। যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে তা শিথিল করা হোক। একজন নাগরিকের প্রমাণের জন্য তার এনআইডি যথেষ্ট। পাশাপাশি যদি একটা ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে তো আর কিছুর প্রয়োজন হয় না। এগুলো সহজ করার আহ্বান জানাচ্ছি।লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি শুনেছেন, আমি শুনিনি।ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা গেছে। এ প্রশ্নের জবাবে আমির বলেন, মতানৈক্য হোক কিন্তু মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সবার মতকে শ্রদ্ধা করি। সব দলের তো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, এটাই স্বাভাবিক। এর মানে এই নয় যে, মতানৈক্যের কারণে বিরোধ বা অনৈক্যে দেশ অস্থির হয়ে গেছে, তা মানতে রাজি নই।এক সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে সরকারকে জানানোর আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সরকার সময় বেধে দেননি, অনুরোধ করেছেন। রাজনৈতিক দলগুলো বসে যদি একটা ঐকমত্যে পৌঁছাতে পারে তাহলে তা সরকারের জন্য ভালো। আমরাই সবার আগেই আহ্বান জানিয়েছি, নায়েবে আমির তাহের খোলামেলা আলোচনার মাধ্যমে দেশ ও জাতির স্বার্থে সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন। আশা করি অন্যরা এ আহ্বানে সাড়া দেবেন।জামায়াতের পুন:নির্বাচিত এই আমির বলেন, জাতীয় সংসদসহ সরকার পরিচালনা, দেশ গঠনে পিআর সিস্টেমেই প্রবাসীরা অংশগ্রহণ করবেন। হয়তো সময় লাগবে, তবে এটা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। এটা আমাদের স্বপ্ন। আমেরিকা সফর শেষে যুক্তরাজ্য ও তুরস্ক সফর করে আজ দেশে ফিরেছি। দুনিয়ার সবার সঙ্গেই আমরা পারস্পরিক শ্রদ্ধা, সমতার ভিত্তিতে সম্মানজনক সম্পর্ক চাই। আমরা যত জায়গায় গেছি সবার আগ্রহ সম্মান পেয়েছি।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী
মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন Read more

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ
ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর Read more

বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত
বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত

বগুড়ার শেরপুরে ব্যবসায়ী ও অটো চালক ছিনতাইয়ের কবলে পড়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা নামক Read more

একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন