ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হঠাৎ গুলির শব্দে চরম নিরাপত্তা আতঙ্ক তৈরি হয়। ওই সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।বিবিসি জানায়, অনুষ্ঠান চলার সময় ভেন্যুর ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায় এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।একাই হামলার চেষ্টা: ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে। একই তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারলও। তিনি বলেন, ‘এটি একটি লোন অ্যাক্টর বা একক হামলাকারীর ঘটনা বলে মনে হচ্ছে।’ মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা। তার নাম কোল টমাস অ্যালেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলেও জানায় পুলিশ।ট্রাম্প বলেন, ‘লোকটিকে ধরা হয়েছে। তারা তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছে। আমার ধারণা, সে ক্যালিফোর্নিয়ায় থাকে এবং সে একজন অসুস্থ ব্যক্তি, খুবই অসুস্থ একজন ব্যক্তি এবং আমরা চাই না এই ধরনের ঘটনা আবার ঘটুক। এই ঘটনা ফার্স্ট লেডির জন্য বেদনাদায়ক ছিল। তবে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিক্রিয়া ছিল সত্যিই অবিশ্বাস্য।’এ ঘটনার পেছনের রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান ক্যারল বলেন, ‘গুলি চলার ঘটনা ঘটলেও এটি নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নয়, বরং যেই চেকপয়েন্টে হামলাকারীকে আটক করা হয়েছে, সেটিই কার্যকর ভূমিকা রেখেছে।’ তবে, সন্দেহভাজন ব্যক্তি সেই হোটেলেরই অতিথি ছিলেন বলে মনে করা হচ্ছে বলে জানান তিনি।কর্মকর্তারা জানান, সোমবার আদালতে সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সন্দেহভাজন সম্পর্কে কিছু তথ্য পাওয়ার কথাও জানান তারা। ওয়াশিংটনের মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তিটি সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলার দুটি অভিযোগে অভিযুক্ত। সোমবার একটি ফেডারেল আদালতে সন্দেহভাজনকে হাজির করা হবে।’এ ঘটনায় এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে গেছেন। ট্রাম্প জানিয়েছেন, ওই কর্মকর্তা বর্তমানে সুস্থ আছেন এবং তার মনোবলও ভালো।সূত্র: আল জাজিরাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন Read more

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় Read more

যশোরে আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষকে বরণ
যশোরে আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষকে বরণ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) যশোর জেলা প্রশাসন এই শোভাযাত্রার আয়োজন করে। Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে Read more

মেঘনায় টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা
মেঘনায় টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা

কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও টেটা যুদ্ধের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে Read more

সমন্বয়হীনতায় ভালুকা জিরো পয়েন্টে তীব্র যানজট
সমন্বয়হীনতায় ভালুকা জিরো পয়েন্টে তীব্র যানজট

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন