ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও চালকরা।খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান ও যাত্রী ছাউনি নির্মাণ করা হলেও অধিকাংশ বাস ও যানবাহন সেখানে থামছে না। বরং ভালুকার জিরো পয়েন্টকেই অঘোষিত স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে গফরগাঁও থেকে আসা যানবাহন মহাসড়কে উঠতে বাধাগ্রস্ত হচ্ছে এবং ঢাকাগামী বাসগুলোকে পড়তে হচ্ছে দীর্ঘ যানজটে।একই চিত্র দেখা যায় মহাসড়কের বিপরীত পাশেও। ময়মনসিংহগামী সড়কে ভালুকা বাজারমুখী ও বিভিন্ন ধরনের যানবাহন একই রুট ব্যবহার করায় নিয়মিত জট লেগেই থাকে। এর সঙ্গে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের একই স্থানে মালামাল ওঠানামা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।এ বিষয়ে ভালুকা পৌর প্রশাসক ইকবাল হোসাইন বলেন, ভালুকা জিরো পয়েন্টের যানজটের প্রধান কারণ সমন্বয়হীনতা। রাস্তার উত্তর পাশে সিএনজি স্ট্যান্ড এবং দক্ষিণ পাশে স্মৃতিসৌধ এলাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য আলাদা স্ট্যান্ড করা হয়েছে। কিন্তু চালকরা নির্ধারিত স্থানে না দাঁড়িয়ে রাস্তার দুপাশে দাঁড়াচ্ছেন। অন্যদিকে যাত্রীরাও রাস্তা থেকেই ওঠানামায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, যা সমস্যা আরও বাড়াচ্ছে।তিনি আরও বলেন, পৌরসভা থেকে কিছুদিন অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ী হয়নি। সংশ্লিষ্টরা চলে গেলে আবার আগের অবস্থায় ফিরে যায় সবকিছু। ভালুকায় বাসের কোনো রেস্টিং স্ট্যান্ড না থাকায় অধিকাংশ বাস ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। তবে ইতোমধ্যে বাস বে, সিএনজি স্ট্যান্ড এবং অটোরিকশা স্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু নিয়মিত তদারকি না থাকায় সেগুলোর সুফল মিলছে না।পৌর প্রশাসকের মতে, চালক ও যাত্রীরা যদি নিজ নিজ নির্ধারিত স্থানে অবস্থান করেন, তাহলে অতিরিক্ত অবকাঠামো ছাড়াই অনেকাংশে যানজট কমানো সম্ভব।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শনিবার (৩ মে) রাত Read more

রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ
রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ

চলমান আগস্ট মাসকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজধানীর মিরপুর এলাকায় 'পার্টি নিরাপত্তা' জোরদারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরপুর Read more

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি Read more

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত Read more

ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম
ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম

দেশের তিনটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টা Read more

বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে 'শিখা প্রকল্পের' অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ মে) সকাল ১১টায় ব্র্যাক সোশ্যাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন