জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের ডাসার উপজেলায় সাংবাদিক আব্দুর রহমান সরদার ও তার স্ত্রী সাদিয়া বেগমকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, ডাসারের ধ্বজি গ্রামের আব্দুল হক সরদার ও তার ছেলে আব্দুর রহমান সরদারের সাথে পার্শ্ববর্তী রাকিব সরদার ও শামসু সরদারদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার দুপুরে আব্দুর রহমানের জমির গাছপালা কেটে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুর রহমানের ওপর আক্রমণ চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তার স্ত্রী সাদিয়া বেগমকে মারধর করে আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।সংবাদ সম্মেলনে আব্দুল হক সরদার অভিযোগ করেন, “আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। কিন্তু ঘটনার দুই দিন পার হলেও এখনো পুলিশ মামলা নেয়নি। আমরা দ্রুত মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”উল্লেখ্য, আহত আব্দুর রহমান ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য। তিনি আগে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধির ক্যামেরাপারসন হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে একটি অনলাইন পোর্টালে কর্মরত। এ ঘটনায় অভিযুক্ত প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু
আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু

কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁকখালী নদী এখন দখল আর দূষণের চাপে মৃতপ্রায়। একসময় কস্তুরাঘাট হয়ে চট্টগ্রাম পর্যন্ত Read more

পাকিস্তানে যাচ্ছেন কুশনার ও উইটকফ, জানাল হোয়াইট হাউস
পাকিস্তানে যাচ্ছেন কুশনার ও উইটকফ, জানাল হোয়াইট হাউস

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসলাবাদ যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিফ উইটকফ। শনিবার Read more

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত Read more

সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার
সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার

সারাদেশে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে এক Read more

নাটোরে ব্রিজের ওপরে মানুষের কাটা হাত
নাটোরে ব্রিজের ওপরে মানুষের কাটা হাত

নাটোরের দত্তপাড়া এলাকায় সেতুর ওপর থেকে পলিথিনে মোড়ানো মানুষের একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হাতটি উদ্ধার Read more

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট

দেশের ৭৮ শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি জরিপে বলা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন