ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসলাবাদ যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিফ উইটকফ। শনিবার (২৫ এপ্রিল) সকালে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন তারা।শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র ক্যারোলিন লিভিট। ব্রিফিংয়ে লিভিট দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বীতিয় দফা সংলাপের ক্ষেত্রে যে অচলাবস্থা শুরু হয়েছে, তা থেকে উত্তরণের ‘কিছু সম্ভাবনা’ দেখতে পাচ্চে ট্রাম্প প্রশাসন। এই ‘সম্ভাবনা’ নিয়ে আলেচনা করতেই কুশনার ও উইটকফ ইসলাবাদ যাচ্ছে বলে জানান তিনি।“ইরানিদের বক্তব্য, দাবি-দাওয়া সম্পর্কে জানতে স্টিভ (উইটকফ) এবং জ্যারেড (কুশনার) আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন। আমরা আশা করছি, এই সফর থেকে আমরা ইতিবাচক ফলাফল পাবো”, শুক্রবারের ব্রিফিংয়ে বলেন লিভিট।প্রসঙ্গত, গতকাল শুক্রবার এক সরকারি সফরে ইসলামাবাদ গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসলামাবাদে অবতরণের পর তিনি সোজা সেরেনা হোটেলে গিয়েছেন এবং সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।সৈয়দ আরাগচি ইসলামাবাদে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, সৈয়দ আরাগচি সরকারি সফরে ইসলামাবাদ গিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারি সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল ‘গ্রামীণ টেলিকম’
ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল ‘গ্রামীণ টেলিকম’

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। Read more

ইরানের ২০টির অধিক স্বাস্থ্য খাতে হামলা ইসরাইল-যুক্তরাষ্ট্রের
ইরানের ২০টির অধিক স্বাস্থ্য খাতে হামলা ইসরাইল-যুক্তরাষ্ট্রের

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে স্বাস্থ্যসেবা খাতে ২০টির বেশি হামলা হয়েছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) Read more

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত
এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত

নিয়ম করে দু’বেলা দাঁত মাজলেই তো হয়, ব্রাশ নিয়ে ভাবনার সময় কার কাছেই বা আছে। দাঁতের অযত্ন থেকে বিভিন্ন শারীরিক Read more

রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি
রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি

লক্ষ্মীপুরের রামগতিতে কামরুন্নাহার নামের এক নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার চরসেকান্তর Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন