সারাদেশে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।যুগ্মসচিব বলেন, সোমবার (৩০ মার্চ) ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। যাতে ডিজেল ৬৭ হাজার ৪০০, অকটেন ৬ হাজার ৪৪৪, পেট্রল ১৩ হাজার ৮৫৬ লিটার।অভিযানের বিষয়ে তিনি বলেন, দেশে এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান হয়েছে। অভিযানে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় মামলার সংখ্যা ১ হাজার ২৪৪টি, অর্থদণ্ড দেয়া হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা এবং কারাদণ্ড দেয়া হয়েছে ১৯ জনকে। এ কর্মকর্তা বলেন, সোমবার (৩০ মার্চ) দেশে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টনের বেশি ডিজেল মজুত ছিলো। মঙ্গলবার ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে। ৭ হাজার ৯৪০ অকটেন এবং ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রল মজুত আছে। জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন মজুত আছে। প্রতিদিন এ মজুদ পরিবর্তন হয়।  তিনি বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেল নিয়ে কোনো অসুবিধা নেই। ডিজেল পাচাররোধে সরকার সজাগ আছে। ফুয়েল কার্ড নিয়ে অ্যাপ প্রস্তুত করা হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে দু-একটি জায়গায় চালু হবে। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে কাজ চলছে বলে মনির হোসেন চৌধুরী বলেন, পাম্পে দীর্ঘলাইন কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ এখন জ্বালানি তেলের কোনো সংকট দেখছি না। ডিপো থেকে ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।তিনি আরও বলেন, গতবছর এ সময়ে যে জ্বালানি তেল দেয়া হয়েছে, এখনও সে পরিমাণ তেল দেয়া হবে। এলএনজি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এপ্রিল মাসে যে পরিমাণ আসার কথা, সেটি চলে এসেছে। এলপিজি নিয়েও কোনো শঙ্কা নেই। যুদ্ধের আগে ভারত থেকে মাত্র ৫ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছিলাম, আর যুদ্ধ শুরুর পরে পাওয়া গেছে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

জম্মু-কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি

শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর সম্প্রতি আমরা আরেকটি অভ্যুত্থান দেখতে পেলাম নেপালে। নেপালের জেন-জিদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে দেশটির Read more

ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়
ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচই এখন তাদের Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন সারা Read more

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিদান (৬) নামের প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন Read more

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন।আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদমাধ্যমকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন