সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আতা ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার রেহাইপুখুরিয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত কাউসার হোসেন (১০) ও রহিম রেজা (১২) পলাতক রয়েছে।ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকে আতা ফল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে একটি গোয়াল ঘরে পাশবিক নির্যাতন চালায় একই এলাকার গরু ব্যবসায়ী কালাম হোসেনের ছেলে কাউসার ও ফজলুল হকের ছেলে রহিম রেজা। লোকলজ্জা ও ভয়ে ওই শিশুর পরিবার প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে জানাজানি হয়।আহত শিশুর দাদি জানান, “নাতনি বাড়ি ফেরার পর তাকে অস্বাভাবিক দেখাচ্ছিল। পরে সে তার মায়ের কাছে বিস্তারিত জানায়। তার শারীরিক অবস্থা দেখে আমরা দ্রুত অভিযুক্তদের পরিবারকে জানাই।” বর্তমানে শিশুটি টাঙ্গাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এদিকে স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এই কারণে ঘটনার তিন দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুল হাসান (মাবুদ আলী মেম্বার) বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের পরিবারের সদস্যরাও পলাতক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির
ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির

দক্ষিণ আফ্রিকা কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরাইলকে সমর্থন বা সহায়তা না Read more

ক্ষেতলালে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার
ক্ষেতলালে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার Read more

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় Read more

কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টু নরসিংহপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী হতে সুরাবাড়ী (কাশিমপুর) পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এমন অবস্থায় Read more

শিশু নিহতের বিচার চেয়ে মায়ের আবেগঘন স্ট্যাটাস
শিশু নিহতের বিচার চেয়ে মায়ের আবেগঘন স্ট্যাটাস

কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের এক শিশু ফাইজা নিহত হওয়ার এক মাস পর মেয়ের বিচার চেয়ে ফেসবুকে আবেগঘন Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন