জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার একটি বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূ এবং ভোররাতে উপজেলার মহব্বতপুর গ্রাম থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।নিহত গৃহবধূ মনিকার বাবা কালাই উপজেলার শাইলগুন গ্রামের মোহাম্মদ আলী জানান, প্রায় এক বছর আগে তিনি মেয়েকে কুজাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন মণ্ডলের সঙ্গে বিয়ে দেন। পরবর্তীতে পারিবারিক জটিলতায় ভাসিলা গ্রামের আনিছুরের ছেলে সাদিকুল মেয়েকে নিয়ে গিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবারের সমঝোতায় তাদের সংসার চলছিল।তিনি অভিযোগ করেন, যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করা হয়। তা দিতে না পারায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী সাদিকুল বলেন, সকালে নাশতা আনার পর তিনি বাইরে গেলে মনিকা ঘরের ভেতরে গলায় ফাঁস দেন। এ ঘটনায় তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলে জানান তিনি।অপরদিকে মহব্বতপুর গ্রামের মজিবরের ছেলে ট্রলিচালক মাসুদ (৩২) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।জানা গেছে, মাসুদের প্রথম স্ত্রীকে স্থানীয় বাবলু মিয়া নামের এক ব্যক্তি প্রবাসে পাঠায়। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেন মাসুদ।  তাকেও প্রবাসে পাঠানোর প্রলোভন দেয় বাবলু।  কিন্তু মাসুদ তার স্ত্রীকে বাবলুর প্রলোভন থেকে সরে আসতে বলেন। তার কথা না শোনায় স্ত্রীর প্রতি অভিমান করে তিনি দিনগত রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি মোত্তাদুল হোসেন বলেন, একই দিনে উপজেলার পৃথক স্থানে একজন নারী ও একজন পুরুষের আত্মহত্যার খবর পাওয়া গেছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।  বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার’
‘মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার’

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। সেই লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ Read more

ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা
ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফুর Read more

৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও ৩৩ জনের মরদেহ পানির নিচে রয়েছে Read more

ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান
ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ Read more

টুং টাং শব্দে মুখরিত লোহাগাড়ার কামারশালা
টুং টাং শব্দে মুখরিত লোহাগাড়ার কামারশালা

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহার আর মাত্র অল্পদিন বাকি। এই ঈদ উৎযাপনের অন্যতম উপকরণ দা, বটি, ছুরি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন