ইসরাইলের বিভিন্ন এলাকায় ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ ইসরাইলের একাধিক স্থানে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র।টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২২ মার্চ) রাতে ইসরাইলের অন্তত আটটি স্থানে ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়েছে। এর আগে উত্তর ইসরাইলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে তা তুলে নেয়া হয়। সেখানকার মানুষকে শেল্টার থেকে বেরিয়ে আসার অনুমতি দেয়া হয়েছে।শনিবার রাত থেকে ইসরাইলে হামলার জোরদার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। সবশেষ হামলায় অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এদিকে ইরানের হামলার পর দেশটিতে নতুন করে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এরইমধ্যে তেহরানজুড়ে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।তেহরান থেকে আল জাজিরা আরবির সংবাদদাতা সুহাইব আল-আসা জানিয়েছেন, রাজধানীর পূর্বাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন করে দেয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তার পাল্টা হুমকি এসেছে তেহরানের পক্ষ থেকেও।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা Read more

বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক Read more

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর
প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে Read more

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন