পরিবারের ছোট মেয়েকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু (৩৭) আট বছর আগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের প্রাথমিক শাখায় শিক্ষকতা শুরু করেন। এরপর থেকে বাবার পাশে থেকে অনেক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তবে সোমবার (২১ জুলাই) মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারান এই শিক্ষিকা।শিক্ষিকা মাসুকার মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মাসুকার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামে হলেও তিনি শহরের মেড্ডা এলাকায় বসবাস করতেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, অনলাইনে দুর্ঘটনার খবর দেখে তাদের এক আত্মীয় চিকিৎসকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন। এরপর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যোগাযোগ করে মাসুকার মৃত্যুর সংবাদ তারা জানতে পারেন।মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। বাবা অসুস্থ এবং বড় ভাই বিদেশে থাকায় মরদেহটি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে বড় বোনের বাড়িতে আনা হয়। মরদেহ পৌঁছানোর পর সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বাদ আসর জানাজা শেষে তাকে সোহাগপুর কবরস্থানে দাফন করা হয়।নিহতের বড় বোনের মেয়ে নিধি বলেন, ‘খালামনি আমাদের অনেক আদর করতেন। কখনো ধমক দিয়ে কথা বলেননি। দুর্ঘটনার খবর জানার পর পর্যন্ত আমরা দোয়া করছিলাম—আল্লাহ যেন খালামনিকে বাঁচিয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত জানতে পারি, তিনি আর নেই। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।’নিহতের বাবা বলেন, ‘আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মাসুকা ছিল সবচেয়ে ছোট। তার মা মারা গেছেন ১৫ বছর আগে। মা মারা যাওয়ার পর থেকে মেয়েটাই আমার যত্ন নিত। তাকে বিয়ে দিতে পারিনি। এখন আমি এই শোক কীভাবে সইব?’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক
সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়  চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি
সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি

সদ্য সমাপ্ত মার্চ মাসে গত বছরের একই মাসের তুলনায় বাংলাদেশে সার্বিক রপ্তানি আয় কমেছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচিত Read more

কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট
কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মো. মেহেদী হাসান (২২) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল
মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল

মাত্র ৭২ ঘণ্টায়  লেবানন, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে অবরুদ্ধ গাজায় একের পর Read more

চীন-পাকিস্তানকে ‘মাথায় রেখেই’ কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?
চীন-পাকিস্তানকে ‘মাথায় রেখেই’ কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?

ফ্রান্সের কাছ থেকে ২৬টা রাফাল-মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত। এই চুক্তির বিষয়ে সে দেশের সঙ্গে কথা বার্তা আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন