পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা।শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন—ইবি রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ), ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি (ইবিসাস)-এর সদস্যরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর রাজনৈতিক নেতাকর্মীদের এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক। সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে প্রকৃতপক্ষে বাকস্বাধীনতার গলা টিপে ধরা হয়েছে। হামলার পর জড়িতদের বিচারের আওতায় আনতে গড়িমসি করা রাষ্ট্রযন্ত্রের কোনো ইন্ধন কি না, তা খতিয়ে দেখতে হবে।ইবিরিইউ সভাপতি সাকিব আসলাম বলেন, “আমাদের সহকর্মী ঢাবি সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা যে সন্ত্রাসী হামলা চালিয়েছে, তা তাদের রাজনৈতিক আদর্শের পরিপন্থী। শাহবাগ থানার মতো নিরাপদ স্থানে সাংবাদিকদের ওপর যেভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে, তা চরম অরাজকতার বহিঃপ্রকাশ।”ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, “সাংবাদিকরা কোনো দলের এজেন্ডা নয়, বরং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করেন। অতীতে যারা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছে, তাদের পরিণতি ভালো হয়নি। একই পথে হাঁটলে ছাত্রদলকেও মাশুল দিতে হবে। দ্রুত বিচার না হলে সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।”ইবিসাস সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, “সত্যের পক্ষে আমাদের কলম সবসময় সচল থাকবে। ক্যাম্পাসে যারা ছাত্রদলের নেতাকর্মী আছেন, তারা প্রায়ই সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করেন; সময় থাকতে আপনারা শুধরে যান। সাংবাদিকতায় হস্তক্ষেপ করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”এ সময় সাংবাদিকরা হামলার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে এবং থানা চত্বরে ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের সংঘবদ্ধ হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।বৃহস্পতিবার (৩১ Read more

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, এক লাখ টাকা জরিমানা
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, এক লাখ টাকা জরিমানা

গাজীপুর সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। Read more

ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি
ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মাকে অনেকেই প্রায় ছেঁটে ফেলেছিলেন দল থেকে। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কের ব্যাটে আর জাদু আছে Read more

বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার (১৯ অক্টোবর) পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন Read more

শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা
শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম Read more

ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর
ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন