রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ও ১৭ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে। মাছ দুটি ৮৬ হাজার ৭০০ টাকায় কিনে নিয়েছেন ঢাকার এক শিল্পপতি।শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া একতা মৎস্য আড়ৎ থেকে নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেন ব্যবসায়ী চান্দু মোল্লা।চান্দু মোল্লা জানান, শুক্রবার রাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার বাবু সরদার এবং পাবনার ঢালারচরের জামাল প্রামানিক ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকস্থানে জাল ফেলেন। ভোরের দিকে জাল টেনে দেখেন বাবু সরদারের জালে ১৭ কেজি এবং জামাল প্রামানিকের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ধরা পড়েছে।শনিবার সকালে মাছ‌ দুটি বিক্রির জন্য দুই জেলে আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে উঠে। এ সময় সাড়ে ২৫ কে‌জি ৫০০ গ্রামের কাতল‌টি ২১শ টাকা কে‌জি দরে ‌মোট ৫৩ হাজার ৫৫০ টাকা এবং ১৭ কে‌জির কাতল‌টি ১৭শ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ সহ মোট ৮২ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নেন তিনি।চান্দু মোল্লা আরও জানান, মাছ দুটি বিক্রির জন্য তিনি তার ফেসবুক আইডিতে ছবি ও ভিডিও শেয়ার করলে ঢাকার গুলশান এলাকার এক শিল্পপতি মাছ দুটি কেনার বিষয়ে আগ্রহ দেখান। পরে কেজিপ্রতি ১শ টাকা বেশি ধরে ৪ হাজার ২৫০ টাকা লাভে ৮৬ হাজার ৭০০ টাকায় মাছ দুটি তার কাছে বিক্রি করে ঠিকানা বরাবর বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেন। আলাপকালে জেলে বাবু সরদার জানান, পদ্মা-যমুনা নদীতে বর্তমানে অনেক বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো ভালো দামে বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। কিন্তু জ্বালানি তেলের অভাবে তারা ঠিকমতো নদীতে ট্রলার চালাতে পারছেন না। ঠিকমতো জাল ফেলতে পারলে তারা আরও মাছ ধরতে পারতেন।এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা-যমুনা নদীর এ এলাকায় মাঝে মধ্যেই জেলেদের জালে বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো শিকার করে জেলে ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। এ মাছগুলোর জন্য যদি এ এলাকায় অভয়াশ্রম গড়ে তোলা যেত তাহলে এরা নদীতে সহজেই বংশবিস্তার করতে পারত। সে ক্ষেত্রে মাছের উৎপাদন বৃদ্ধি পেত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। Read more

ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই। তবে Read more

হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর
হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর

ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে ত্রাণ সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি নৌবহর দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা Read more

চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক
চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার Read more

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি

৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন