গাজীপুর সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।বুধবার (২৩ জুলাই) দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত গাজীপুর সদর উপজেলার (বাঘেরবাজার) শিরিরচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (প্রকৌশলী) মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিরিরচালা এলাকার শাহজাহান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়িসহ আশপাশের আরও কয়েকটি বাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ৫০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া প্রায় ২০০ ফুট গ্যাস সরবরাহ পাইপ অপসারণ করা হয়।অভিযান চলাকালে শাহজাহানের স্ত্রী জোসনা বেগম অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিক-উল-আলম। অভিযানের সময় শাহজাহানসহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়।অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক (প্রকৌশলী) শেখ জাবের নূরানী, সরকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মোহাম্মদ শাকিল আহমেদ, সোহেল আহমেদ এবং উপসহকারী প্রকৌশলী মনি শংকর।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার
রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা অটোচালক কাউসার আহমেদ রকি হত্যা মামলার প্রধান ও Read more

কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক অসাধারণ মেধাবী কবি ফকির আব্দুল খালেক (৭৮) মারা গেছেন। রবিবার (০১ জুন) রাত ১১টার দিকে Read more

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির Read more

বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে
বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে

বরিশালে সাইবার মানহানির অভিযোগে দায়ের করা মামলার পর পিরোজপুর থেকে এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলাটি করেছেন Read more

ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া

চট্টগ্রামের দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়ায় বছরের পর বছর ধরে চলছে বৈধ-অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। বেশিরভাগ ইটভাটা কাগজে-কলমে নিষিদ্ধ হলেও, বাস্তবে তা Read more

১৫ জুলাই বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা
১৫ জুলাই বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যৌথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন