লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন স্থানে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল) এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি রাজস্বও নিশ্চিত করা হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে জব্দ করা জ্বালানি তেল নষ্ট না করে তা কৃষি কাজে ব্যবহারের জন্য কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এতে একদিকে কৃষকরা স্বল্পমূল্যে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন, অন্যদিকে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ সাওার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। জব্দকৃত তেল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হবেন।”‎উপজেলার কয়েকজন কৃষক জানান, বাজারে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় সেচ কাজে খরচ বেড়ে যাচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন।উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় বিক্রয়কৃত তেল থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত Read more

পথেই ঝরছে পথফুল নামক পথশিশু
পথেই ঝরছে পথফুল নামক পথশিশু

বলা হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, কিন্তু বাস্তবতা কাছে কথাটি সবার হয়ে ওঠে না, রাস্তা দিয়ে চলাফেরার সময় কতোইনা Read more

চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ডিবির হাতে গ্রেফতার
চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ডিবির হাতে গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকে কক্সবাজার ডিবি পুলিশ গ্রেফতার করেছে।মঙ্গলবার Read more

শার্শার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান
শার্শার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান নিম্ন মানের চাউল রাখা ও ধান কেনার হিসাবের গড়মিল থাকার কারণে Read more

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি
ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন Read more

বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান
বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবরের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন