জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, ‘মাদক নিয়ে সেমিনার বা অনুষ্ঠান করে তেমন কোন লাভ হবে না। আগামী ‘প্রজন্ম’কে সুন্দর করতে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ প্রশাসনকে মাদক নিয়ন্ত্রণে সহায়তা করতে হবে। ‘আসুন দলমত নির্বিশেষে, মাদকের বিরুদ্ধে সকলেই কাজ করি।শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত মাদক বিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত হবে। তার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিটি গ্রামগঞ্জে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। তাহলেই পরবর্তী প্রজন্ম সুস্থ্য সুন্দর ও নিরাপদ হবে।এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সরিষাবাড়ী থানার (ওসি) মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অণুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ দেবাশীর্ষ রাজবংশীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাদক বিরোধী র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু Read more

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। Read more

আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, তরুণীর মৃত্যু
আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, তরুণীর মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইল ডাঙ্গা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু Read more

‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের
‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রতিবাদ ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। Read more

সাঙ্গু নদীতে ফুল নিবেদনে শুরু বিজু-বিষু উৎসব
সাঙ্গু নদীতে ফুল নিবেদনে শুরু বিজু-বিষু উৎসব

বান্দরবানের সাঙ্গু নদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল নিবেদনের মধ্যে চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব "বিজু " ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন