দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবরের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন তিনি। সমাধি প্রাঙ্গণে পৌঁছানোর পর সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে তারেক রহমান তাঁর পাশে থাকা নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন। এরপর তিনি একান্তে বেশ কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, দোয়া পাঠ করেন এবং  হাত তুলে মোনাজাত করেন। মাতৃভূমিতে ফিরে বাবার সান্নিধ্য পাওয়ার এই মুহূর্তটি সবাইকে আবেগাপ্লুত করেছে।এর আগে দুপুর ২টা ৫০টা মিনিটে গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা করেন তারেক রহমান। বিজয় সরণি মোড়ে পৌঁছালে নেতাকর্মীদের ভিড়ে আটকে যায় তার গাড়ি বহর। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাস্তার মানুষ সরিয়ে গাড়ি বহর এগিয়ে নেয়। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। এদিন বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। তার সঙ্গে ঢাকায় ফেরেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য ও আত্মীয়-স্বজনরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান চলে যান পূর্বাচলে ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে। সেখানে বিপুল নেতাকর্মী তাকে সংবর্ধনা দেন। এরপর তিনি মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে মায়ের পাশে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর বৃহস্পতিবার রাতে সারা দিনের ব্যস্ততা শেষে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। এই বাড়িতেই থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত। আজ জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তারেক রহমান আগামীকাল শনিবারও (২৭ ডিসেম্বর) দুটি কর্মসূচিতে অংশ নেবেন। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার কাজ সারবেন। এদিন তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখান থেকে তার রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার কথা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানুষের পাশে দাঁড়ানোর নীরব নাম ড. সৈয়দ হুমায়ুন কবির
মানুষের পাশে দাঁড়ানোর নীরব নাম ড. সৈয়দ হুমায়ুন কবির

মানুষের কষ্টের খবর পেলেই নিঃশব্দে ছুটে যান তিনি। কারও হাতে তুলে দেন প্রয়োজনীয় ওষুধ, কারও পাশে দাঁড়ান আপনজনের মতো। তিনি Read more

কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎

কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর Read more

শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের
শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের

বাংলাদেশ জাতীয় দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ বরাবরই খুব সীমিত। ২০১৫ বিশ্বকাপের পর দেশটিতে জাতীয় দলের আর কোনো ম্যাচ অনুষ্ঠিত Read more

ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭
ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭

পাবনার ঈশ্বরদীতে বালুমহল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বালু উত্তোলন Read more

বিএনপির কর্মীকে হামলার জেরে ইউনিয়ন পরিষদ ভাংচুর
বিএনপির কর্মীকে হামলার জেরে  ইউনিয়ন পরিষদ ভাংচুর

বিএনপির এক কর্মীর ওপর হামলার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে ইউনিযন বিএনপির Read more

বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন