সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মুরাদ শেখ (৩৭) উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। দেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশুকন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র রয়েছে।নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন বলেন, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদ সরকার, প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির উপর খোঁজ-খবর রাখছি। নিহত মুরাদের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরে অটোষ্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় আসামী ভূমিদস্যু ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে Read more

ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ Read more

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে

প্রতি বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) Read more

পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি
পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি

জুলাই–আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান থাকলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ Read more

উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন